1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন নড়াইলের ইউএনও সাদিয়া ইসলাম

  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষ্যে জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাদিয়া ইসলামকে উপজেলা পর্যায়ে
শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়।
সাদিয়া ইসলাম যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম নজরুল ইসলামের কন্যা। সাদিয়া ইসলামের মাতা আলহাজ জেবুন্নেসা খানম সফল জননী হিসেবে ২০২১ সালে যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সাদিয়া ইসলামকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এসময় যশোর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিচুর রহমান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ২০০৪ সালে যশোরের শার্শা পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা বিষয়ে অনার্স-মাস্টার্স পাশ করেন। তিনি পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আবৃত্তি শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাতীয় শিল্পকলা একাডেমী আয়োজিত কবিতা উৎসব সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশ করেছেন। সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। যোগদানের পর নীলফামারী ও
সাতক্ষীরা জেলায় সহকারী কমিশনার হিসেবে, দিনাজপুর জেলার বিরল, ও বোচাগঞ্জ উপজেলায় সহকারী কশিনার (ভূমি) এবং খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সালের ৬ মে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
সম্প্রতি খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews