নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়নের পাংখাচ্চর গ্রামে অবস্থিত শতদল মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও সহকারী শিক্ষা অফিসার নাসিম।
নির্বাচনে ১৬২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪২ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন মোট সাতজন প্রার্থী।
তারা হলেন: মো. কাজী জাফর, মো. কামাল শেখ, মো. নিজাম মোল্লা, মো. করমান মুন্সী, মো. রফিকুল ইসলাম, মো. সিপাত বিশ্বাস ও মো. সেলিম সরদার।
ঘোষণা করা ফলাফলে পাংখারচর গ্রামের মো. সিপাত বিশ্বাস সর্বোচ্চ ৮৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
দ্বিতীয় স্থান অর্জন করেন মো. কামাল শেখ ৭৯ ভোট, তৃতীয় হন মো. রফিকুল ইসলাম ৬৭ ভোট, এবং চতুর্থ হন মো. সেলিম সরদার ৬৫ ভোট।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রিজাইডিং অফিসার।

Leave a Reply