1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খন্দকার ছদরু্জামান ভ্রাম্যমাণ প্রতিনিধি :

নড়াইল জেলার লোহাগড়া থানা চত্বরে সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর”বৃহস্পতিবার  লোহাগড়া থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

বক্তব্যে পুলিশ সুপার বলেন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ইতিমধ্যে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে নড়াইল জেলা পুলিশ, অপরাধী যতই আড়ালে অপরাধ করুক না কেন আইনের চোখে তা দিনের আলোর মতোই দৃশ্যমান।

পুলিশ সুপার মহোদয় সকলকে

১। আধিপত্য বিস্তার,

 ২।গ্রাম্য কাইজ্যা,

৩। দলীয় গ্রুপিং,

৪। সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব,

৫।মাদক,

৬। জুয়া,

৭। ইভটিজিং,

৮। মানব পাচার,

৯। নারী নির্যাতন ও বহুবিবাহ,

১০। সামাজিক অবক্ষয়,

১১। কিশোর অপরাধ ও দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘন,

 ১২। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। সংখ্যালঘু লোকজন যাতে নির্যাতিত হয়ে বাসস্থান ত্যাগে বাধ্য না হয়, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে ধর্মীয় উস্কানি,

অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়ানো অথবা সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

“থানা হচ্ছে জনগণের আস্থার আশ্রয়স্থল, থানার উপর আস্থা রাখুন, থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।”

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, বিপিএম সেবা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ,

লোহাগাড়া থানা, নড়াইল, জনাব অজিত কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews