1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নড়াইলে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর ২০২৫) রাতে সদর থানার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে মো. ইকরামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সোহরাব মোল্লার ছেলে।

রাত ১০টার দিকে সদর থানাধীন ৫নং শাহবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপিকান্তপুর-সরশপুর হতে আলোকদিয়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাসংশ্লিষ্টে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে আরেকটি অভিযানে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে ৯নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামের আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ (পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews