1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর

  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে :

নিউইয়র্কের টেরেস অন দা পার্কে আগামী রবিবার,২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।

এ উপলক্ষে বেশ কয়েকটি সভা করে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি। এসব সভায় সুবর্ণজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটিও।খবর আইবিএননিউজ।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শেকড়কে আরও দৃঢ় করবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাদের ইশতেহারে থাকা এ প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি করার যে প্রতিশ্রুতি ছিলো বাংলাদেশ কনস্যূলেটের সহযোগিতায় সেটাও পূরণের পথে।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমারা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা এ দেশে বেড়ে উঠেছে, যারা নতুন প্রজন্ম তাদের সাথে আমাদের একটি সেমিনার থাকবে, যেখানে বাংলাদেশী চেতনা ধারণ করে বাংলাদেশী কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের ধ্যান ধারণা তারা প্রকাশ করবে।

বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে হলে নামমাত্র ৫০ ডলার ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা। ট্যারেস অন দ্যা পার্কের ১ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তারা।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা খ্যাত অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন,

যা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির কল্যাণে কাজ করে। এটি উৎসব, সামাজিক সেবা ও ঐক্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews