1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ ৮ ডিসেম্বর নড়াইলের লোহাগড়া হানাদার মুক্ত দিবস

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
norail-freedom-fighter

১৯৭১ সালের ৮ ডিসেম্বর লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাজিত করে লোহাগড়াকে হানাদার মুক্ত করে উড়িয়েছিল লাল সবুজের পতাকা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও লোহাগড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ। ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, নভেম্বরের শুরুতে লোহাগড়ার বিভিন্ন স্থান থেকে পরাজয়ের পর স্থানীয় রাজাকাররা থানায় আশ্রয় নেয়। সেখানে পুলিশ ও রাজাকাররা মিলে অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ গড়ে তোলে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে লোহাগড়ার উত্তরাঞ্চল পাক হানাদার মুক্ত হয়। এর পর পাক-হানাদার বাহিনী লোহাগড়া থানায় সশস্ত্র অবস্থান গ্রহণ করে। ২ ডিসেম্বর নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবু মীরের বাড়িতে মুক্তিযোদ্ধাদের এক গোপন বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ৮ ডিসেম্বর গেরিলা যুদ্ধের মাধ্যমে লোহাগড়া থানা আক্রমণ করা হবে। লোহাগড়ার মাকড়াইলের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন মুক্তিযোদ্ধাদের অপর একটি দল গোপন বৈঠকে লোহাগড়া থানা আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। মুজিব বাহিনীর প্রধান শরীফ খসরুজ্জামান, কমান্ডার শেখ ইউনুস আলী, লুৎফর রহমান, ঈমান আলী, আবুল হোসেন খোকন, কবীর হোসেন, দিদার হোসেন, হাবিবুর রহমান, মোস্তফা কামাল তাজ সহ ৪০/৫০ জন এবং মাকড়াইলের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন সশস্ত্র মুক্তিযোদ্ধারা যৌথভাবে ৮ ডিসেম্বর ফজরের আযানের সাথে সাথে পশ্চিম দিক থেকে লোহাগড়া থানা আক্রমন করে। মুক্তিযোদ্ধাদের পরিকল্পিত আক্রমনে হতচকিত হয়ে পড়ে পাকবাহিনীর রেঞ্জার সদস্যরা। শুরু হয় মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে যুদ্ধ। এ সময় থানায় অবস্থানরত রেঞ্জার বাহিনীর সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ ফেলে থানার পূর্বদিক দিয়ে পালিয়ে যায়। প্রায় ৫ ঘন্টাব্যাপী এ যুদ্ধ চলাকালে থানার মধ্যে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে লোহাগড়ার কোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার হাবিবুর রহমান (২০) ও যশোর সদর উপজেলার জঙ্গল বাঁধাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল তাজ (২৮) শহীদ হন। পরে শহীদ হাবিবুর রহমানকে লোহাগড়া থানা চত্বরে এবং শহীদ মোস্তফা কামালকে ইতনা স্কুল (বর্তমানে ইতনা স্কুল অ্যান্ড কলেজ) চত্বরে দাফন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে গ্রেফতার হয় ১০ জন পুলিশসহ ২২ জন রাজাকার। মুক্তিযোদ্ধারা বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিজেদের আয়ত্বে আনেন। সকাল ৯টার দিকে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ইউনুস আলী থানায় স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। লোহাগড়া থানা হানাদার মুক্ত হওয়ার খবরে উল্লসিত সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে আনন্দ মিছিল করে রাস্তায় নেমে আসে। এর পর এদিন সারাদিনই লোহাগড়ার বিভিন্ন এলাকায় জনতা বিজয় মিছিল করে। লোহাগড়ার সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা পত্ পত্ করে উড়তে থাকে। ৮ ডিসেম্বর লোহাগড়া থানা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী লোহাগড়া উপজেলা প্রশাসন, লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ও লোহাগড়া মুত্তিযোদ্ধা সংসদ আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে মুত্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যা লী ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং স্মৃতিচারণ মূলক সভা ও দোয়া মাহফিল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews