1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাগরে ঘূর্ণিঝড় ম্যানদাউস, ২ নম্বর সংকেত

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

সাগরে ঘূর্ণিঝড় ম্যানদাউস, ২ নম্বর সংকেত

সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব করা আরবি ভাষার নাম ‘ম্যানদাউস’ এর অর্থ গুপ্তধনের সিন্দুক।

স্যাটেলাইট ছবিতে ঘূর্ণিঝড় ম্যানদাউস। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার
নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে অবস্থনরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড় নাম পেয়েছে ‘ম্যানদাউস’। সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব করা আরবি ভাষার এ নামের অর্থ গুপ্তধনের সিন্দুক।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

তিন দিন আগে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’ এর উৎপত্তি।

ঘূর্ণিবায়ুর ওই চক্র গভীর নিম্নচাপের রূপ পাওয়ার পর বুধবারই দেশের বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ম্যানদাউসের সম্ভাব্য গতিপথ। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার
এই সংকেতের মানে হল, দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। বন্দর এখনও ঝড়ের কবলে পড়েনি, তবে বন্দর ছেড়ে যাওয়া জাহাজ পথে বিপদে পড়তে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল হয়ে ওঠায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণে নিষেধ করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বর্তমান অবস্থান থেকে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এ ঝড়ের যে সম্ভাব্য গতিপথ দেখিয়েছে, তাতে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে শুক্রবার রাতে ভারতের তালিমনাড়ু-পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে এ ঝড়। ‍উপকূল অতিক্রম শুরুর আগে এর শক্তি কিছুটা কমে আসতে পারে।

সেক্ষেত্রে ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’ এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এ ঝড় তালিমনাড়ু ও অন্ধ্র উপকূলে প্রচুর বৃষ্টি ঝরাবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews