1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদের দিন ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা জানাল আবহাওয়া অফিস

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ঈদের দিন ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা জানাল আবহাওয়া অফিস

ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আর এবারের ঈদুল আজহার লম্বা ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ২ জুনের পর সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।

এ দিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশে আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঢাকায় শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। রোববারও ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এক-দুই পশলা বৃষ্টি হবে।

ঈদের সময়ে আবহাওয়ার চিত্র কেমন থাকতে পারে তার বর্ণনা দিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ২ জুনের দিকে বৃষ্টিপাত কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না।

এ সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে। ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তবে তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব হবে। এই পুরো সময়টা জুড়ে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয়বাষ্পের উপস্থিতি বেশি থাকে, তখন গরম অনুভূত হয়।

এ আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ২ তারিখের পর গরম কিছুটা বাড়বে এবং আগামী ৭ জুনের পর ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে।

এ দিকে শনিবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে সারাদেশেই তাপমাত্রা বাড়তে পারে।

সূত্র অনলাইন েডস্ক আরিটিভ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews