“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে যথাযথ মর্যাদায় কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫অক্টোবর উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার(প্রার্থমিক) হারুনর রশিদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব,
কেশবপুর বাহ রুম উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি আহসান হাবিব মোল্যা,
উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, কাল্ব এর উপজেলা সভাপতি রেজাউল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবু হাসান,
সহকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম ও উপজেলা প্রার্থমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রবিউল ইসলাম,পবিত্র গীতা পাঠ করেন বাসুদেব সেন গুপ্ত।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তোরাবুল ইসলামও প্রভাষক সেলিম রেজা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর।আপনারা আপনাদের দায়িত্ব ও কর্তব্য সুচিন্তিত ভাবে পালন করবেন বলে আশাবাদী।
তিনি বলেন শিক্ষার্থীদের পাঠ দানের আগে সে বিষয়ে নিজে আগে শিক্ষা গ্রহন করবেন।তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের প্রতিটা সময়,প্রতিটা ক্ষনে নিজেরা শিক্ষক, এটা মনে রাখবেন।

Leave a Reply