1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চট্টগ্রামে জনসেবার নতুন দিগন্ত—দক্ষিণ হালিশহরে জামায়াত প্রার্থীর উদ্যোগে রাস্তাঘাট সংস্কার কাজের উদ্বোধন

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে জনসেবার নতুন দিগন্ত—দক্ষিণ হালিশহরে জামায়াত প্রার্থীর উদ্যোগে রাস্তাঘাট সংস্কার কাজের উদ্বোধন

মো: শহিদুল ইসলাম, চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলিত থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়া নিউমুরিং ভোলা ফকিরের বাড়ির রাস্তাটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ব্যবস্থাপনা ও অর্থায়নে।

শুক্রবার ০৩ অক্টোবর বিকাল ৩:৩০ মিঃ এর সময় সরেজমিনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব শফিউল আলম বলেন—“রাজনীতির লক্ষ্য শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। দক্ষিণ হালিশহরের এই রাস্তা বহু বছর ধরে মেরামতের অভাবে জনদুর্ভোগ বাড়িয়েছে। কিন্তু জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব ভুলে গেছেন। আমরা জনগণের অর্থে জনগণের কল্যাণেই কাজ করছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার প্রতিটি সড়ক, ড্রেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরো অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয় দেখালেও সাধারণ মানুষের জীবনে এর সুফল নেই। বরং দুর্নীতি ও লুটপাটে জনগণ আজ অসহায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জামায়াত মাঠে নেমে সরাসরি জনসেবামূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ,ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম,গাজী ওমর ফারুক,জি এম রাসেল,মোঃ আনিসুর রহমান,এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাস্তা মেরামতের কাজে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। শিশু-কিশোরদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী আনা-নেওয়া কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল—সব কিছুই ছিল দুর্বিষহ। আজ জামায়াতের উদ্যোগে কাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। জনগণের প্রকৃত প্রতিনিধি তারাই, যারা মাঠে নেমে জনগণের কষ্ট লাঘব করে।”

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডটি নগরীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন থেমে আছে। শহরের আধুনিকায়নের স্রোতে হালিশহরের সাধারণ মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।এই বাস্তবতায় জামায়াত নেতাদের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে—“যারা প্রতিশ্রুতির রাজনীতি করে, তারা ব্যর্থ; আর যারা মাঠে নেমে কাজ করে, তারাই প্রকৃত জননেতা।”

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম একদিকে যেমন জনগণের আস্থা ফিরিয়ে আনছে, অন্যদিকে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণকেও নতুনভাবে সাজাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে তবে চট্টগ্রাম-১১ আসনের ভোটাররা আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে নতুন এক সিদ্ধান্ত নিতে পারেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews