নড়াইলের গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের আ: জব্বার শেখের ছেলে মো: হৃদয় শেখ (২৩) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সিংহলাল গ্রামের মো: শরিফুল ইসলাম ওরফে জুয়েলের ছেলে হৃদয় হোসেন (২০)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) আয়োজিত প্রেস ব্রিফিংকালে গোয়ন্দা শাখার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিয়া থানার খড়রিয়া চরপাড়া এলাকায় জনৈক জুবায়ের বিশ্বাসের এমবিসি ইট ভাটা এলাকায় কয়েকজন মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামীদ্বয়কে ধরে ফেলেন। তাদের তল্লাশী করে আসামী মো: হৃদয় শেখের হাতে থাকা পুরাতন প্লাস্টিকের বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো ১টি দেশীয় তৈরী ওয়ান শটার গান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রেস ব্রিফিংকালে ডিআইও-১ মীর শরিফুল হকসহ গোয়ন্দা শাখার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।সংগ্রহ

Leave a Reply