1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে গলাকেটে চাঞ্চল্যকর আকবার ফকির হত্যা মামলার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উন্মোচন গ্রেফতার ০১

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নড়াইলে গলাকেটে চাঞ্চল্যকর আকবার ফকির হত্যা মামলার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উন্মোচন গ্রেফতার ০১

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমান প্রতিনিধি :

গত ২৬ সেপ্টেম্বর নড়াইল এর বুড়িখালীর আজিজুল মৃধা এর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক স্থানে মৃত আকবার ফকির (৬০), পিতা-মৃত মোমিন উদ্দিন ফকির, সাং-সড়াতলা এর গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা মৃতদেহ উদ্ধার করেন পুলিশকে ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ উল্লেখিত লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে ভিকটিমের মৃত দেহ পোষ্ট মার্টেম করার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের পুত্র মোঃ নাজির ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮, তারিখ-২৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য নিরলস ভাবে কাজ করতে থাকে।

যার প্রেক্ষিতে পুলিশি কলাকৌশল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৯/২০২৫ তারিখ রাত্র সাড়ে ১১ নড়াইল জেলার লোহাগড়া থানার মশাঘুনি ব্রাক অফিসের সামনে নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর হতে ঘটনার সাথে জড়িত বাবু সরদার (৫৯), পিতা-মৃত মোসলেম সরদার, সাং-সড়াতলা, থানা ও জেলা-নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ভিকটিম আকবার ফকিরকে জবাই করে হত্য করেছে বলে স্বীকার করে। পূর্বশত্রুতার জেরে সে ঘটনার ১০/১২ দিন পূর্ব থেকেই ভিকটিম মৃত আকবার ফকিরকে হত্যার পরিকল্পনা করে বলে জানায়।

পরিকল্পনা অনুযায়ী সে ০১টি চাকু ক্রয় করে এবং স্থানীয় বাজারের ফার্মেসী থেকে এলার্জির ঔষধ ক্রয় করে। গ্রেফতারকৃত অভিযুক্ত জানায়, সে ঘটনার দিন সু-কৌশলে ভিকটিম আকবার ফকিরকে উক্ত ঘটনাস্থল নিয়ে গিয়ে পূর্বেই তার কাছে প্রস্তুত থাকা কোমল পানীয় (স্পীড) এর সাথে তার ক্রয় করে রাখা (২০টি) এলার্জির ট্যাবলেট মিশিয়ে ভিকটিমকে পান করায়।

ভিকটিম উক্ত কোমল পানীয় পান করার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের কাছে থাকা গামছা টুকরো টুকরো করে ভিকটিম এর হাত ও পা গাছের সাথে বেঁধে ফেলে অভিযুক্ত বাবু সরদার এর কাছে থাকা চাকু দ্বারা ভিকটিমকে গলাকেটে হত্যা করে এবং ভিকটিমের অন্ডকোষ সহ পুরুষাঙ্গ কেটে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী ডোবার পানিতে ফেলে দেয়।

অভিযুক্ত বাবু সরদার জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে ভিকটিম আকবার ফকিরকে হত্যা করে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে।

অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews