1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে সুপারীর হাট

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে সুপারীর হাট

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় সুপারী মৌসুম ঘিরে সরগরম হয়ে উঠেছে হাটবাজারগুলো। উপজেলার লোহাগড়া বাজার, এড়েন্দা হাটসহ আশপাশের বিভিন্ন বাজারে সুপারী বিক্রেতা ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা তাদের বাগান থেকে তাজা সুপারী তুলে ঝুড়ি ও বস্তায় ভরে হাটে নিয়ে আসছেন। হাটে এসে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছেন।

সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত চলে এই কেনাবেচার ধুম। ফলে পুরো হাটজুড়ে সুপারী বিক্রেতা, ক্রেতা ও আড়তদারদের ভিড়ে জমে ওঠে এক প্রাণচাঞ্চল্যময় পরিবেশ।

এড়েন্দা হাটের এক আড়তদার জানান, “প্রতিটি হাটে গড়ে ২ থেকে আড়াই লক্ষ টাকার সুপারী কেনাবেচা হয়। স্থানীয় কৃষকরা ভালো দাম পাচ্ছেন, আর পাইকাররা তা কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।”

ব্যবসায়ীদের মতে, এ বছর সুপারীর ফলন আগের চেয়ে ভালো হয়েছে। বাজারে সরবরাহ বেড়েছে, তবে চাহিদা থাকায় দামও বেশ ভালো। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শুধু স্থানীয় অর্থনীতিই নয়, মৌসুমি এ সুপারী বেচাকেনা অনেক পরিবারকে জীবিকার সুযোগ করে দিচ্ছে। কৃষক, আড়তদার, খুচরা ব্যবসায়ী—সবাই এ মৌসুমে সমানভাবে লাভবান হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, সুপারীর হাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে যেমন গতি আসছে, তেমনি আশপাশের বাজারগুলোতেও সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।

লোহাগড়ার এ হাটগুলো তাই শুধু বেচাকেনার স্থান নয়, গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবেও গুরুত্ব বহন করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews