1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল।

তারা পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছে, নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতির আজ্ঞাবহ কমিশনে রূপ দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে দলীয় এজেন্টা বাস্তবায়নে বৈষম্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধানে রূপ দিয়েছে।

এজন্য তারা সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের মতো করে সংবিধান রচনা করেছে। সেই সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত জুলাই বিপ্লবে জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এজন্য জাতি সংবিধান সংশোধন করে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে।

জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকার এজন্য ঐক্যমত কমিশন গঠন করেছে। ঐক্যমত কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেও ঐ দলটি আপত্তি জানিয়ে আসছে।

কোনো দলের আপত্তি কিংবা চাপ থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশে জুলাই সনদ ঘোষণা করতে না পারলে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তিনি সরকারে প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ,

সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করতে হবে। নতুবা জনগণ আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি ও জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

এছাড়াও সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পৌর পার্ক থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews