নড়াইলে ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা,মরদেহ উদ্ধার।
নড়াইল সদর উপজেলার আকবার মুন্সি(৫৬) নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Leave a Reply