আদর্শিক সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি সত্যিকারের শান্তিপূর্ণ ও ন্যায়ের রাষ্ট্র গড়ে তুলতে হলে সাহাবায়ে কেরামের জীবন ও আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।
আজ ৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি গাজী আবু হোরায়রা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
বক্তারা বলেন, দেশের জনগণ আজ ন্যায়ের শাসন চায়। সম্ভাব্য স্বৈরশাসনের বিপরীতে জনগণের মতামতের ভিত্তিতে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। প্রয়োজনে এ বিষয়ে গণভোট আয়োজনেরও প্রস্তাব রাখেন তারা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, জয়েন্ট সেক্রেটারি বশির ইবনে জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা আদর্শিক ভিত্তির ওপর দল ও রাষ্ট্র গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।






Leave a Reply