1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে হত্যা করেন চাচা

  • শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে হত্যা করেন চাচা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লোহাগড়া থানার হলরুমে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।

প্রেস ব্রিফিয়ে ওসি শরিফুল ইসলাম জানান, সালমান হত্যা মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহোযোগিতায় জড়িত নয়ন কাজীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল উপজেলার চালিঘাট গ্রামে অভিযান চালিয়ে সালমান হত্যায় জড়িত শিপন শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু (দুই দিকে ধারালো) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি শিপন শেখের স্বীকারোক্তি মোতাবেক, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা ছিলো সেই মামলার কাউন্টার দিতে ও প্রতিপক্ষকের লোকজনকে ফাঁসাতে তার চাচা রিপনসহ অন্যান্যরা সালমানকে হত্যার পরিকল্পনা করেন। পরে রিপন ও নয়ন সালমানকে হত্যা করতে শিপনকে অর্থের প্রলোভন দেখায়।

পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সালমান এর চাচা রিপন সালমানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। পরে ৮ থেকে ৯ জন লোক মিলে সালমানকে হত্যা করেন।

ওসি শরিফুল ইসলাম আরো বলেন, গ্রেফতার শিপন শেখ এর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, চলতি বছরের (৯ মে) শুক্রবার সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews