মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
যারা এখনও এনআইডি পাননি তারা সরাসরি বাংলাদেশ হাইকমিশন, ৮ লরোং ইয়াপ কোয়ান সেং, ৫০৪৫০ কুয়ালালামপুর ঠিকানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া যারা পূর্বে আবেদন করেছেন, তারা ইমেইল (consular.kualalumpur@gmail.com) এর মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। যাদের স্মার্ট এনআইডি কার্ড হাইকমিশনে এসে পৌঁছেছে, তারাও নির্ধারিত কাউন্টার থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এনআইডি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ১. অনলাইনে পূরণকৃত ফরম-২ক এর প্রিন্ট কপি, ২. বৈধ বাংলাদেশি পাসপোর্ট, ৩. অনলাইন জন্ম নিবন্ধন সনদ,
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি, ৫. ব্যাংকে ৭৫ রিঙ্গিত ফি জমার মূল রসিদ (হিসাব নম্বর: 564427560878, NID Services of Bangladesh High Commission, Maybank), ৬. নাগরিকত্ব সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও কর্তৃক প্রদত্ত), ৭. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র বা মৃত্যু সনদ,
৮. শিক্ষাগত যোগ্যতার সনদ (পিএসসি, জেএসসি, এসএসসি বা সমমান, প্রযোজ্য ক্ষেত্রে), ৯. বিবাহিতদের জন্য নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), ১০. স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস বা হোল্ডিং ট্যাক্স রসিদ)
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা অব্যাহত থাকবে এবং এ সংক্রান্ত সকল কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন করা যাবে।

Leave a Reply