1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইল সদরে পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে অভিযুক্তদের লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) দিনের পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং এ বি এম মনোয়ারুল আলম আলাদা আদেশে এ শাস্তি দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস  ব্যবসা প্রতিষ্ঠানে ‘জারা’ ব্রান্ড সয়াবিন তেল উৎপাদনকারী কাজী জিহাদ উল্লাহ (৪৮) এবং শহরের হাজি বিরিয়ানি হাউজের বাবুর্চি আব্দুর রহমান(২৭)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায় শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায়। সেখানে হাজি বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ফ্রিজে পচা বাসি খাবার সংরক্ষণের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযোগে বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক এ বি এম মনোয়ারুল আলম।

আরও জানা যায়, সদরের আউড়িয়া এলাকায় সোমবার বিকেলে আরও এক অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জারের নিম্নমানের খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে রিফাইন করেই বোতলে ভরে মোড়কজাত করা হয় এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে। আর এভাবেই হাজারো বোতল ‘জারা’ ব্রান্ড সয়াবিন তেল নামেই প্রতিদিন বাজারে সরবরাহ করছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকার কাজী জিহাদ উল্লাহ।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য দিয়ে সেটিকে বাজারজাতকরণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। নানা অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের  বিচারক মো. সোহানুর রহমান সেতু। পাশাপাশি কাগজপত্রের বৈধতা ব্যতিরেক তেল উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে।

এ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews