1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

আলমগীর মানিক,রাঙামাটি

গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ।

আজ (সোমবার) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা,

সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় বর্তমান সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত দলটি দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পাহাড়ি নারীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাঙ্গামাটির পাহাড়ি-বাঙ্গালি জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews