হালাল শিক্ষা, ইকোসিস্টেম উন্নয়ন ও বহুমাত্রিক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ড. মোঃ মাহফুজুর রহমান অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “একাডেমিক কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড–২০২৫”।
গত ১৫ আগস্ট মালয়েশিয়ার আলোর সেতার, কেদাহ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজন করে পারসাতুয়ান মাসইয়ারাকাত ইসলাম বাংলাদেশ পুলাউ পিনাং (PMIBPP)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মোঃ শামীম আহসানসহ প্রবাসী শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
বর্তমানে তিনি মালয়েশিয়ার উনিভার্সিটি উতারা মালয়েশিয়া (ইউইউএম)-এর ইসলামিক বিজনেস স্কুল-এ সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত। আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশনা, একাডেমিক নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
পুরস্কার গ্রহণের পর তিনি বলেন—
“এই অর্জন কেবল আমার নয়; বরং সহকর্মী, শিক্ষার্থী এবং গবেষণায় জড়িত সবার সম্মিলিত প্রয়াসের প্রতিফলন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে বাংলাদেশের নাম বৈশ্বিক অঙ্গনে উজ্জ্বল করার জন্য।”
প্রবাসী মহল এ সম্মাননাকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশিদের আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি হিসেবে দেখছে। আর এই অর্জনের গর্বিত প্রতিনিধি হচ্ছেন নবীগঞ্জের কৃতি সন্তান ড. মোঃ মাহফুজুর রহমান, যিনি বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরেছেন।

Leave a Reply