1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জার্মানির সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ এ মনোনীত হয়েছেন

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

জার্মানির সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ এ মনোনীত হয়েছেন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

হাবিবুর রহমান হেলাল একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।তিনি হলেন হাবিবুর রহমান হেলাল।

হাবিবুর রহমান হেলালের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের ঘরে। শৈশব ও বেড়ে ওঠা চট্টগ্রামে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে পড়াশোনা করেন এবং পারিবারিক ব্যবসা হেলাল মোটরস-এ বাবাকে সহযোগিতা করেন। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমান।খবর আইবিএননিউজ ।

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ তাঁকে নব্বই দশক থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত করে তোলে। আজ প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ। বর্তমানে তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে ইউরোপিয়ান নিউজ এজেন্সি-র সাংবাদিক হিসেবেও কাজ করছেন।

সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট (ইবিজেএ)(European Bangla Journalists Association (EBJA)-এর সভাপতি, জার্মান-বাংলা প্রেসক্লাব,ইভি (German-Bangla Presseclub e.V-)এর সভাপতি এবং অতীতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (All European Bangla Press Club-)এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি Hyatt Regency Mainz-এ কর্মরত আছেন, যেখানে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
এই সম্মাননা হাবিবুর রহমান হেলালের দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি।তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews