1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরায় পুলিশের নির্যাতনে শ্রমিকের মৃত্যু, অভিযুক্ত এসআই ক্লোজড

  • রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

মাগুরায় পুলিশের নির্যাতনে আব্দুস সালাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই মো. জামালকে ক্লোজড করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার।

নিহত আব্দুস সালাম মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি নাকোল এলাকার ওয়াপদা বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টারে কাজ করতেন।

এলাকাবাসী জানান, শনিবার বিকেল ৫টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল অতর্কিত ওয়াপদা মোড় থেকে আব্দুস সালামকে বুকে লাথি মারেন। এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন। এসআই জামাল সে অবস্থায় তাকে মারধর করতে করতে নাকোল পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় আলীয়ার রহমান বলেন, অনেক লোকের সামনেই এসআই জামাল সালামের বুকে লাথি মেরে ফেলে দেন। তাকে সে অবস্থায় জোর করে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেদম মারপিট করা হয়। মূলত পুলিশ ফাঁড়িতেই মারা যান সালাম। চিকিৎসার কথা বলে তাকে পুলিশের গাড়িতে মাগুরা নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সে সময় গাড়ি আটকে দেখি, তিনি আগেই মারা গেছেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জামালকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সুত্র সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews