1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আড়পাড়া পৈত্রিক ঘের কেটে ৪ লক্ষ টাকার মাছ ক্ষতির অভিযোগ

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোর আড়পাড়া পৈত্রিক ঘের কেটে ৪ লক্ষ টাকার মাছ ক্ষতির অভিযোগ

যশোর অফিস :

যশোর সদরের আড়পাড়া মৌজায় পৈত্রিক সম্পত্তির ওপর নির্মিত ঘেরে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ক্ষতির অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম (৭৯)। তিনি বাহাদুরপুর গ্রামের মৃত ডাক্তার মোহাম্মাদ ইসহাকের ছেলে।

অভিযোগ করে তিনি বলেন,বিগত ২৫ বছর যাবৎ তিনি ওই জমিতে মাছ চাষ করে ভোগ দখলে রয়েছেন। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন এবং ব্যর্থ হয়ে এখন ঘেরে বিষ প্রয়োগ ও পাড় কেটে আর্থিক ক্ষতির পথ বেছে নিয়েছেন।

অভিযোগকারীর দাবি,২০২৫ সালের ৮ জুলাই বিকেলে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার ঘেরের সকল পাটা ও দক্ষিণ পাশের পাড় কেটে ফেলে, যার ফলে বিলের সঙ্গে ঘেরের পানি মিশে যায় এবং ঘেরের সমস্ত মাছ বেরিয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে তিনি লিখিত অভিযোগ দেন সেনাবাহিনীর পুলেরহাট ক্যাম্প কমান্ডারের কাছে।

অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে গোলাম মোস্তফা, রিফাত হোসেন, মোঃ মাহবুর হোসেন,ফারুক হোসেন, ইউনুচ আলী, মোঃ ইউসুফ আলী, বুলবুল হোসেন, সোহান হোসেন আব্দুল মালেকসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে। সকলেই যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন, “আমার পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে অনুরোধ,যেন এই ধরনের ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।”

এদিকে অভিযুক্তদের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, জলাশয়ের দখল ও মৎস্য খাতের আধিপত্য নিয়ে এলাকায় নানা সময় উত্তেজনা তৈরি হয়। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই মত সংশ্লিষ্টদের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews