1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরে নি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ

  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরে নি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় কালনা গ্রামের চুন্নু মুন্সির পুকুরে ভাঁসমান অবস্থায় সোহেল খাঁ ওরফে শোয়েবুর খাঁ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১ টার দিকে লোহাগড়া উপজেলার কালনা গ্রামের কার্তিক ঠাকুরের বাড়ির পূর্ব পাশে চুন্নু মুন্সির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শোয়েবুর খাঁ পৌরসভার মাইটকুমড়া গ্রামের ইউনুস খাঁ এর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া পৌরসভা গেট এলাকায় মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন শোয়েবুর। এদিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করতে থাকেন।

তবে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরেরদিন শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে লোহাগড়া উপজেলার কালনা গ্রামের কার্তিক ঠাকুরের বাড়ির পূর্ব পাশে চুন্নু মুন্সির পুকুর থেকে শোয়েবুর এর মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমিও এখন যাচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews