1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে প্রথমদিনের রাজস্ব আয় সাড়ে ২১ লাখ টাকা

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে প্রথমদিনের রাজস্ব আয় সাড়ে ২১ লাখ টাকা

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি :

দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ ৩ মাস ২দিন পর মাছধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণফিরেছে এসেছে মৎস্য আহরণ ও বিতরণ কার্যক্রমে।

রোববার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হলেও সোমবার সকাল থেকে পরবর্তী ১২ ঘন্টায় কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ২১ লাখ টাকা। গত বছর এইদিনে কাপ্তাই হ্রদ থেকে আহরিত করা হয়েছিলো ৭৪ টন মাছ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাঙামাটিস্থ বিএফডিসির কমান্ডার মোঃ ফয়েজ আল করীম জানিয়েছেন প্রথমদিন কাপ্তাই হ্রদ থেকে একশো টনেরও অধিক আহরিত মাছ অবতরণ ঘাটে আনা হয়েছে। আহরিত এই মাছ থেকে বিএফডিসি কর্তৃক প্রায় সাড়ে ২১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

কাপ্তাই হ্রদ থেকে রাঙামাটির জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, বরকলসহ বিভিন্ন উপজেলা হতে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রসঙ্গত: প্রতি বছরের ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২দিন বাড়িয়ে ২রা আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews