1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটিতে প্রতারক রুবেল চাকমা আটক

  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটিতে প্রতারক রুবেল চাকমা আটক

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি :

বাহিনীর পোশাক পড়ে বিভিন্ন ধরনের ছবি নিজ ফেসবুকে ছড়িয়ে নিজেকে একজন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিশ^াসযোগ্যতা অর্জনের মাধ্যমে নানান জনকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া রুবেল চাকমা নামের এক যুবককে আটক করেছে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।

রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো: আনোয়া হোসেন-বিপিএম, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট মো: আনোয়া হোসেন-বিপিএম এর নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদ-এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানাগেছে।

জেলা কমাড্যান্ট মো: আনোয়ার হোসেন(বিপিএম)জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।

তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও জানিয়েছে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews