1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন বক্তারা । খবর আইবিএননিউজ ।

গতি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।এতে

প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।

বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।

বক্তারা বলেন— “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে আরও বক্তব্য  রাখেন

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews