মাদক ব্যবসায়ের সাথে জড়িত পিয়াস মোল্যা নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত পিয়াস মোল্যা(২৮) নড়াইল সদর থানার কুড়িগ্রামের মৃত শরিফুল মোল্যার ছেলে।
সোমবার ২৮ জুলাই’সকাল ০৫টায় নড়াইল জেলার সদর থানার ৪ নং আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া মোড়স্থ চয়ন স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করেন ।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান, ও এএসআই(নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিয়াস মোল্যা কে গ্রেফতার করেন।
এ সময় ধৃত আসামির নিকট থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করেন। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply