1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

 বিশেষ প্রতিনিধিঃ

দেশে প্রথমবারের মতো অনলাইন মাল্টিমিডিয়া আইপি টেলিভিশন ক্যাটাগরিতে ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হলেন চ্যানেল সিএইচডি নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা।

 শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ স্কাই সিটির হল রুমে আয়োজিত এক জমকালো আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, খ্যাতিমান কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও মনির খান, জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং ইভেন্ট কমিটির সিইও হাসান ইকরাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ‘৭১ মিডিয়া ভিশন’-এর প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ইশা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক আর কে রিপন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান-কে।

এদিকে মাসুদ রানার এ অর্জনে আনন্দিত তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী ও দর্শকরা। তাঁরা মনে করেন, দেশের একমাত্র সরকারি নিবন্ধিত চট্টগ্রামভিত্তিক আইপি টেলিভিশন হিসেবে সিএইচডি টেলিভিশনের এ সম্মাননা অর্জন শুধু মাসুদ রানার নয়, বরং গোটা চট্টগ্রামবাসীর গর্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচডি টেলিভিশনের হেড অব নিউজ মোস্তফা জাহেদ, নিউজ টুয়েন্টিফোর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, আব্দুল আওয়াল মুন্না সহ সিএইচডি টেলিভিশনের একাধিক রিপোর্টার ও স্টাফ।

২০২৫ সালের এই স্বীকৃতি মাসুদ রানার নেতৃত্বে আরও সৃজনশীল ও পেশাদার সংবাদমাধ্যম হিসেবে সিএইচডি টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাবে —এ প্রত্যাশা সকলের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews