1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় জমি বিরোধে বাবা-ছেলে নিহত

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

লোহাগড়ায় জমি বিরোধে বাবা-ছেলে নিহত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি;

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় একজন প্রতিপক্ষও আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন জাহাঙ্গীর শেখ মাঠে পাট কাটতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মান্দার শেখ ও তার ছেলেরা হামলা চালায়।

জাহাঙ্গীর শেখকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। তার ছেলে নাহিদ শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মান্দার শেখের পক্ষের কাদের শেখ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “জমি নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews