1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“তারেক রহমান প্রশ্নে কোনো আপোষ নয়” রাঙামাটিতে বিক্ষোভে ছাত্রদল নেতৃবৃন্দ

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

“তারেক রহমান প্রশ্নে কোনো আপোষ নয়” রাঙামাটিতে বিক্ষোভে ছাত্রদল নেতৃবৃন্দ

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি :

গুপ্ত সংগঠন কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এর নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড, পৌর, থানা, কলেজ ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রদলের কয়েকশো নেতাকর্মীর সরব উপস্থিতিতে সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বনরূপাস্থ পেট্টোল পাম্প সম্মুখে সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সুমন, ছাত্রদল নেতা ফজলু, অলি আহাদ, খায়রুল ইসলাম, বাশার, শাকিল, ওমর মোরশেদ বক্তব্য রাখেন।

ব্যানার, ফেস্টুন, শ্লোগানে মুখর ছিল সমাবেশ স্থল। বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখেমুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদের ছাপ।

ছাত্রদল নেতৃবৃন্দের অভিযোগ, একটি ‘গুপ্ত সংগঠন’ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিগত ১৭ বছর নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের আচঁলে জড়িয়ে থেকে তথাকথিত গুপ্ত সংগঠন জামায়াত শিবিরের নেতাকর্মীরা বর্তমানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হোলি খেলায় মেতে উঠেছে।

দেশনায়ক তারেক রহমান বিষয়ে কোনো আপোষ নয় মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবারের যে ত্যাগ সেটি আর কোনো পরিবার বা ব্যক্তির ইতিহাসে নেই। তাই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করলে তার পরিণতি মোটেও শুভ হবেনা।

ছাত্রদলের নেতাকর্মীরা তারেক প্রশ্নে আপোষহীন। আগামীতে বাঙ্গালী সংগঠন, শিবির অথবা নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে রাঙামাটি শহরে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্ঠা করা হলে তাদেরকে ধরে ধরে পুলিশে সোপর্দ করা হবে এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারিও দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews