1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে রাঙামাটিতে পথসভা ও লিফলেট বিতরণ

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে রাঙামাটিতে পথসভা ও লিফলেট বিতরণ

আলমগীর মানিক, রাঙামাটি প্রিতিনিিধ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙমাটিতে পথসভা ও লিফলেট প্রচারণা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শনিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে শহরের বনরূপা বাজারে পথসভা শেষে দূর-দূরান্ত থেকে সাপ্তাহিক হাটে আসা পাহাড়ি বাঙ্গালীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাড: সাইফুল ইসলাম পনির, উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলার সভাপতি মজিবুল হক, নানিয়ারচর বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, জেলা ছাত্রদলের সম্পাদক আলী আকবর সুমন,

শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, সম্পাদক সালেহা আক্তার, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ,

পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল আলম তানিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাহুল চাকমাসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড: দীপেন দেওয়ান বলেন- বিলম্বিত হওয়ার সুযোগ নেই, আমরা এখনো বিশ্বাস করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচন হলে আমরা একটা সুষ্ঠু সরকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে, সবক্ষেত্রে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।

শেখ হাসিনার আমলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন। এরই ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১দফা ঘোষণা করেছেন। সুতরাং আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৩১দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews