1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন,এফবি-৩,এইচ-২ ক্যাটাগরিতে ভিসা অনুমোদন

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন,এফবি-৩,এইচ-২ ক্যাটাগরিতে ভিসা অনুমোদন

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

বাংলাদেশের জন্য এক আনন্দের বার্তা নিয়ে এলো আন্তর্জাতিক সংস্থা “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড”। জাতিসংঘ নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে আসছে।খবর আইবিএননিউজ।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে প্রশিক্ষিত প্রায় তিন শতাধিক জনের বেশি শ্রমিক প্রস্তুত করেছে, যাদের মধ্যে প্রথম দফায় একশত পাঁচ জন শ্রমিককে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আসছেন।

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গঠিত এই শ্রমিক দলকে নিয়োগের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় ।শ্রমিকদের ভিসার ক্যাটাগরি হচ্ছে “EB-3” এবং কর্মের উদ্দেশ্য “H-2A” – যা যুক্তরাষ্ট্রে কৃষিভিত্তিক মৌসুমি শ্রমিক হিসেবে বৈধভাবে কর্ম করার সুযোগ প্রদান করে।

২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি সিটিতে বৃক্ষরোপণের জন্য প্রথম দফার এই শ্রমিকচুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে একশত পাঁচ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ভিসা লেটার পাঠানো হয়েছে। তারা খুব শীঘ্রই ভিসা গ্রহণ করবেন।

প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫ এর মধ্যে ঢাকার যুক্তরাষ্ট্র এর দূতাবাস থেকে এই শ্রমিকদের ভিসা প্রদান সম্পন্ন হবে।

এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছে জাতিসংঘের “ক্লাইমেট চেইঞ্জ” বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। তারা পুরো প্রক্রিয়ায় কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

“ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” এর চেয়ারম্যান নুর কামাল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

“বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং শ্রমিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ এই সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে আমরা বদ্ধপরিকর।”

এই উদ্যোগ শুধু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না, একইসঙ্গে দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দিগন্তও উন্মোচন করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews