1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুজিবনগরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মুজিবনগরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হলো ‘পিস ফ্যাসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)’।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৫ থেকে ৭ জুলাই ২০২৫ তারিখে, যশোরের আরআরএফ ট্রেনিং ও রিসোর্স সেন্টারে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মুজিবনগরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারেন।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং অফিসার তনুজা কামাল, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম এবং এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার সমন্বয়কারী মো. ওয়াজেদ আলি খান। এছাড়াও পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. সাবদার আলি, নারী প্রতিনিধি ঝরনা খাতুন,

সুশীল সমাজের প্রতিনিধি মুনশী মো. মোকাদ্দেস হোসেন, জামায়াত ইসলাম বাংলাদেশের মুজিবনগরের সেক্রেটারি মো. খায়রুল বাশারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।

এই প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণকারী ছিলেন, যাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারী সদস্য ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews