1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের “তাজিয়া মিছিল”

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের “তাজিয়া মিছিল”

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্বরণে নড়াইলে “তাজিয়া মিছিল।”করেছে শিয়া সম্প্রদায়। এছাড়া কারবালা চত্বরে মাতম ও আলোচনা অনুষ্ঠিত হয়।রবিবার (৬) জুলাই বিকাল ৩ টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে “তাজিয়া মিছিল’টি বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নানা বয়সী মানুষ কালো পোশাক পরে কারবালা’র মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে, হায় হাসান, হায় হোসেন, মাতম ও বুক চাপড়ে মাতম করতে থাকে।

তাজিয়া মিছিল শেষে কাশিয়াড়া কারবালার মাঠে স্মরণ সভায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনাসহ আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মাওলানা ইয়ানূর হোসেন, সৈয়দ মাহবুব আলী জায়দী, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আজগর আলী প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০তারিখকে বলা হয় ‘আশুরা’। হিজরি ৬১সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সঙ্গী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (আঃ)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (আঃ) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

বক্তারা. ইয়াজিদ ও তার দোসরদের এহেন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews