শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব ও শহীদদের স্মরণে এতিম অসহায় ভ্যান,রিক্সা শ্রমিকদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয় ।
এদিনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল জব্বার,
সহকারি সেক্রেটারি জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হাই কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, মতিউর রহমান,
শ্রমিক বিভাগের সেক্রেটারি আব্দুস সালাম, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাবার বিতরণের সময় জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা ও গণহত্যাকারী,
সৈরাচারী, সন্ত্রাসী শেখ হাসিনার মত ভবিষ্যতে এরকম সৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুশিয়ারি দেন এবং বৈষম্যহীন, সন্ত্রাস,
চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহভীরু লোকদের ক্ষমতায় আনার আহবান জানান এবং তিনি আরও বলেন বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া
এলাকার মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ এর এমপি হিসাবে অধ্যাপক গোলাম রসুল ভাইকে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।







Leave a Reply