শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের দমন-পীড়নের তীব্র প্রতিবাদ জানান এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক কাঠামো মজবুত করে আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Leave a Reply