1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগণের শক্তি ভোটাধিকারে, সেই শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে : বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জনগণের শক্তি ভোটাধিকারে, সেই শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে : বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের শক্তি ভোটাধিকারে। এ ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন।

ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছেন। ফলে জনগণের শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে। যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের ঘোপ ধান পট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী কামরুন নাহার বেবির সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো আখের গোছাতে নির্বাচন চায় না। দেশের মানুষের জন্য কাজ করতে চায়।

বিএনপি দেশের মানুষের রায় নিয়ে সংসদে যেতে চায়, ঠিক সেই কারণেই একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করে। এবং সেই নির্বাচনে আমরা বলবো না আমাদের ভোট দিতে হবে।

আমরা বলবো আপনারা জনগণ আপনাদের পছন্দ অনুযায়ী ভোট দিন। তবে যাকে নির্বাচিত করবেন সে যেন সংসদে আপনার কথাটা উঠাতে পারে।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews