1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে বজ্রপাতে নিহত ০১, আহত ০৩

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নড়াইলে বজ্রপাতে নিহত ০১, আহত ০৩ 

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠুল বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাস এর ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন।

এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews