1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নড়াইলে ইজিভ্যানের চাকায়
ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুই মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিন নামে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি।

কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। এরপরে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকেলে শিরিন তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশে রওয়ানা হন।

এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে অসাবধানতাবসত পরনে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews