২২ জুন শনিবার বিকাল ৫টায় বাঘারপাড়া আল হেলাল ট্রাস্ট প্রাঙ্গণে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
এই চেকসমূহ প্রদান করা হয় গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল এর পক্ষ থেকে। বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার অসুস্থদের সহযোগিতার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম এবং বাসুয়াড়ি ইউনিয়ন সভাপতি আবু মুছা।
চেক বিতরণ শেষে অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত সকল অসুস্থ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply