ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
২১ জুন ২০২৫ তারিখ (শনিবার) “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে ৯ জন নারী ও ১১ জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন, যারা রাজনৈতিক,

সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক যুব সংগঠনের প্রতিনিধি এবং ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) এর সদস্য, যাদের মাধ্যমে অগামিতে সম্প্রীতির কেশবপুর গড়ে তুলতে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা গ্রহণ করা হবে।
বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত “জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পিএফজির কোঅর্ডিনেটর মো: মুনছুর আজাদ।
প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।

Leave a Reply