1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চূয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্র ও টাকা সহ একজন গ্রেফতার

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

চূয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্র ও টাকা সহ একজন গ্রেফতার

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামেঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাদু (৪৪) নামের এক সন্ত্রাসীকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। তিনি ওই গ্রামের মৃত দেলবার মণ্ডলের ছেলে।
‎
‎শুক্রবার (২০ জুন) হারদী গ্রামেঃ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. জাদুর বাড়ি থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

‎
‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন।
‎
‎এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, “সেনাবাহিনী অভিযানে একজন সন্ত্রাসীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।”
‎
‎এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এমন কার্যক্রমে সন্তোষ্ট প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাচ্ছিল। সেনাবাহিনীর সক্রিয় ভূমিকায় সাধারণ মানুষ এখন নিরাপত্তার আশ্বাস পাচ্ছে।
‎
‎উল্লেখ্য, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতা এইসব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews