1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

১৪ জুন ২০২৫ তারিখে কুষ্টিয়া সদর উপজেলার চিলিস রেস্টুরেন্টের হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা এবং সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রবীণ সদস্য মো. মিরাজুল ইসলাম রেন্টু।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শফিকুল ইসলাম, পিস অ্যাম্বাসেডর মো. মনজুরুল ইসলাম ডাবলু, বনানি বিশ্বাস, মো. আসাদুজ্জামান, এনসিপির কে এম আর শাহীন, সাংবাদিক রেজাউল করিম রেজা,

মিজানুর রহমান লাকি, জাকের আলী শুভ, ওয়ার্কাস পার্টির এসরারুল হক, তাজনিহার বেগম, জাসাস সভাপতি ইমরান আহম্মেদ সঞ্জু, আবু হেনা মোহা. গোলাম রসুল বাবলু, ওয়াইপিএজি সমন্বয়কারী সাদিক হাসান রহিদ, রাজিউদ্দিন আহম্মেদ শাহী, জামায়াত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় উঠে আসে ত্রিমোহিনী দাশপাড়ায় একটি মেয়েকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা। এতে উপস্থিত সদস্যরা ঐ এলাকায় একটি জাতিগত পিস ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন,

যার সমন্বয় করবেন তাজনিহার খাতুন ও ফারজানা ববি রুমা। বড়িয়া ও বটতলি ইউনিয়নে পূর্ববর্তী রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বিশেষ পিস ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে শরিফুজ্জামান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং পিস ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়। শ্রমিকদের রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় এবং তা প্রতিরোধে প্রতিনিধি দল গঠন করে জেলা পুলিশ ও থানা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে রেজাউল করিম রেজা, মিজানুর রহমান লাকি, মামুনুর রশিদ, আব্দুল মান্নান বাদশা এবং অধ্যাপক শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

সভায় রাজনৈতিক বিভক্তি নিরসনে আন্তঃদলীয় সংলাপ, জাতীয় যুব দিবস উদযাপন, এবং স্থানীয় যুব সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হয়। বক্তারা বলেন, পিএফজি সদস্যরা ইতোমধ্যেই অনেক সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করেছেন।

সভাপতির বক্তব্যে মো. মিরাজুল ইসলাম রেন্টু বলেন, “দি হাঙ্গার প্রজেক্ট পিএফজি সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সচেতন করে তুলেছে। তারা বর্তমানে নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে কাজ করছেন, যা শান্তিপূর্ণ সমাজ গঠনে বড় ভূমিকা রাখছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews