1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুনের ইন্তেকাল

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুনের ইন্তেকাল

‎
‎এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:
‎

‎চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে .. .. .. রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
‎
পরিবার সূত্রে জানাযায় , দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন । সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিকেলে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয়।
‎
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস।
‎
‎সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন , ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।তিনার বাবা সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার এবং মা আছিয়া খাতুন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি।

চুয়াডাঙ্গা মহকুমা ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির মাধ্যে প্রবেশ করেন পরবর্তীতে যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন, এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

‎
‎মুক্তিযুদ্ধে ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ছেলুন জোয়ার্দ্দার। শুধু রাজনীতি নয়, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রেও তিনি রেখেছেন বিশেষ অবদান। চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অনেক বছর।
‎
‎তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পান এবং এমপি হন । বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে ‘রাতের ভোটের’ কারণে সমালোচিত হন তিনি।

তবে সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট তাকে চুয়াডাঙ্গায় প্রকাশ্যে দেখা যায়। এরপর রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলে তিনি ঢাকায় চলে যান এবং আর ফিরে আসেননি।
‎
‎একসময় যে মানুষটি চুয়াডাঙ্গার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, সেই মানুষটিকে এবার বিদায় জানাতে প্রস্তুত তারই প্রতিষ্ঠিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাস।
‎
‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews