1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নড়াইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি;

নড়াইল জেলার নড়াগাতি থানার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: মো. হাসিব শেখ (৩২), পিতা: ওলিয়ার শেখ; গ্রাম: পাচুরিয়া; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল। মো. ইকরাম মৃধা (৫০), পিতা: মৃত মোকসেদ মৃধা; গ্রাম: পার মল্লিকপুর; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল।

অভিযান পরিচালনা করেন নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, গৌরীপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদকের গোপন কেনাবেচার একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews