1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন বাংলাদেশি শিবলী আলম

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন বাংলাদেশি শিবলী আলম

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলেরএবার যুক্ত হলো এক নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শিবলী আলম।খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।

মঙ্গলবার (২০ মে) ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলের ডুকিনফিল্ড টাউন হলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে টেমসসাইডের ৫০তম নাগরিক মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়।

শিবলী আলম শুধু টেমসসাইড নয়, বরং উত্তর ইংল্যান্ডজুড়েই কোনো স্থানীয় কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র। টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শিবলী আলম।

দায়িত্ব গ্রহণ করে শিবলী আলম বলেন, ‘টেমসসাইডের নাগরিক মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত।’ তিনি তাঁর পূর্বসূরি কাউন্সিলর বেটি অ্যাফ্লেককে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি যে উচ্চ মানের কাজের উদাহরণ রেখে গেছেন, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

আগামী বছরটিকে ব্যস্ততম এক সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমাদের স্কুল, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি গ্রুপসহ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করতে চাই।’

বর্তমানে বরোর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনরত শিবলী আলম মাত্র আট বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং পরবর্তীতে টেমসসাইডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তাঁর স্বামী খাইরুল আলম একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। ২০১৯ সালে হাইড ওয়াইর্নেথ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews