1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“অর্গেনাইজেশন অব দি রিকগনিশন বাংলা কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

“অর্গেনাইজেশন অব দি রিকগনিশন বাংলা কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতিসংঘে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষার স্বীকৃতির জন‍্য সবার সহযোগিতা কামনা। করে অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়েল ল‍্যাঙ্গুয়েজ ইন দি ইউনাইটেড নেশন এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভা ২০ মে ,মঙ্গলবার বিকাল দুইটায় বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টি পারপাস সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠণের সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন -সহ সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কায়সার, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, এম এ লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, আরজু মিয়া এমবিই, ডাঃ আব্দুল খালিক,

আব্দুল কাদির আবুল, মাসুদ আহমদ, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সাংবাদিক ফারুক যোশী, রুহুল আমিন রুহেল, নাজমুল ইসলাম চৌধুরী, শিজিল মিয়া, ইন্জিনিয়ার আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, শহীদুল হক চৌধুরী লিটন, আব্দুর রশীদ ভূইয়া, কামাল এমসি রহমান, আখলাকুল আম্বিয়া, সাংবাদিক মোহাম্মদ মারুফ, ও সাংবাদিক জয়নাল ইসলাম প্রমুখ।খবর বাপসনিউজ ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। সভার শুরুতেই সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ তোজাম্মেল টনি হক এমবিইর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সংগঠণের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ‍্যে আলহাজ্ব নাসির আহমদ, মিয়া মনিরুল আলম, হাজী মোহাম্মদ তাহির আলী, আলহাজ্ব জিল্লুল হক ও আবরুছ মিয়ার মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সভার সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ও সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী ২০০৬ সাল থেকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার যে দীর্ঘ ক‍্যাম্পেইন হয়েছে তার ইতিহাস ও প্রেক্ষাপট বর্ননা করেন এবং সকলের সহযোগিতার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন -বর্তমানে বাংলাকে অদাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার এগিয়ে এলে ও ক‍্যাম্পেইন আরো জোরদার করতে পারলে পূর্ণ দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে। এ ব‍্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার প্রধান প্রফেসার ডঃ মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সকল সদস‍্যদের মতামতের ভিত্তিতে তোফাজ্জল হোসেন চৌধুরীকে প্রেসিডেন্ট ও ফয়জুর রহমান চৌধুরীকে সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত করা হয়। আগের কমিটির কর্মকর্তা ও সদস‍্যরা বহাল থাকবেন।

কার্যকরী কমিটিতে ডাঃ আব্দুল খালিক, এমদাদ হোসেন, মোহাম্মদ মারুফ, জয়নাল ইসলাম, রুহুল আমিন রুহেলকে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে বৃটেনের ওয়েলস রাজধানী কাডিফ শহরে সিটি রোডের একটি রেষ্টুরেন্টে অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়েল ল‍্যাঙ্গুয়েজ ইন দি ইউনাইটেড নেশন এর সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির এক সভা গত ২১ মে দূপুর ১ ঘটিকায় সংগঠন এর ওয়েলসের প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সম্পাদনায় ‘ জাতিসংঘে বাংলা ‘ শীর্ষক ১৬৪পৃষ্ঠার ম‍্যাগাজিন প্রকাশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমানকে ধন‍্যবাদ জানানো হয়।

সভায় আগামী ১৪ই সেপ্টেম্বর এ ম‍্যাগাজিনের প্রকাশনা উৎসব বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে
সংগঠন এর ওয়েলসের প্রেসিডেন্ট মকিস মনসর ওয়েলস থেকে সংগঠন এর সকল সদস্যদেরকে উক্ত পোগ্রামে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews