1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

করলার অধিক ফলনে খুশি দিনাজপুরের কৃষকরা!

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মাঁচা পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ। এই অঞ্চলের মাটি করলাসহ অন্যান্য সবজি চাষের উপযোগী। তাই এই জেলার প্রায় ২০ গ্রামের কৃষকরা হাইব্রিড করলা চাষ করে সফল হচ্ছেন। ফলনের সফলতার পাশাপাশি বাজারে করলার দাম ভালো থাকায় খুশি কৃষক।

জানা যায়, উপজেলার মারুপাড়া, কৃষ্ণরামপুর, সোনারপাড়া, পাবর্তীপুর, বিন্যাগাড়ী, ডাঙ্গা, কুলান্দপুর, শ্রীচন্দ্রপুর, বেগুনবাড়ি, শালিকাদহ, উত্তর দেবীপুর, রঘুনাথপুরসহ ২০ গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক করলা চাষ করছেন। বর্তমান কৃষকরা করলা সংগ্রহ ও বাজারজাত করনে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার কৃষ্ণরামপুর সোনারপাড়া গ্রামের ইয়ামিন ইসলাম বলেন, চলতি মৌসুমে ১ একর জমিতে করলার চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে প্রতিমণ করলা ২০০০-২২০০ টাকা দরে বিক্রি করতে পারছি। বাজারদর এমন থাকলে ২ লাখ টাকার করলা বিক্রি করতে পারবো।

উপজেলার বেগুনবাড়ি গ্রামের কৃষক হায়দার আলী বলেন, করলা চাষে গাছের খুব যত্ন নিতে হয়। ভালো করে পরিচর্যা করলে বেশি ফলন পাওয়া যায়। করলা চাষে গোবর সার, খৈল, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতে হয়। করলার ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য ফসলের থেকে করলা চাষে লাভ করা যায় বেশি। ফলন ও বাজারদর ভালো থাকলে লোকসান গুনতে হয় না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন বলেন, জমি থেকে করলা উঠানোর পর কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলু ও পালং শাকসহ বিভিন্ন ধরনের সবজি লাগাতে পারবেন। এতে কৃষকের আর বসে থাকতে হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার জানান, গত বছর এই উপজেলায় ৬৫ হেক্টর জমিতে করলা চাষ হলেও এবছর ২০ হেক্টর বেড়ে ৮৫ হেক্টর জমিতে করলার চাষ হচ্ছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews